প্রিন্ট এর তারিখ : ২৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬
শান্তিগঞ্জে র্যাব-৯-এর অভিযানে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
মোঃ মোশফিকুর রহমান স্বপন, , সুনামগঞ্জ প্রতিনিধি:: ||
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।রোববার (২৭ জুলাই) রাতে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা বাজার এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন—শান্তিগঞ্জ উপজেলার শত্রুমর্দন গ্রামের মৃত সাধু মিয়ার ছেলে বাদশা মিয়া (৩৮), রায়পুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে জলিল আহমেদ (২৯) এবং শত্রুমর্দন গ্রামের মৃত নুর মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেন (২৬)।র্যাব-৯ সিলেটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলেও ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা অনলাইনে জুয়া খেলতে সেখানে অবস্থান করছিল বলে স্বীকার করে বলে জানায় র্যাব।অভিযানে তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত তিনটি স্মার্টফোন ও দুটি বাটন ফোনসহ মোট পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে এসব মোবাইলে অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য ও আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব।র্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৫-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে জব্দ করা আলামতসহ তাদের শান্তিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।র্যাব-৯ আরও জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অনলাইন জুয়াসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত