প্রিন্ট এর তারিখ : ২৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬
গংগাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবায় নতুন সংযোজন
মেহেদি হাসান মুরাদ,, গংগাচড়া প্রতিনিধি:: ||
রংপুরের গংগাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন আইপিএস (ইনভার্টার পাওয়ার সিস্টেম) সংযোজন করা হয়েছে।রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজীর উদ্যোগে উপজেলা পরিষদের এডিপি প্রকল্পের আওতায় প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে এই আইপিএস প্রদান করা হয়।হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ভর্তি রোগী, স্বজন ও চিকিৎসাকর্মীদের নানা সমস্যার মুখোমুখি হতে হতো। বিশেষ করে জরুরি চিকিৎসাসেবা ও গরমের সময় রোগীদের দুর্ভোগ বেড়ে যেত।নতুন আইপিএস চালুর ফলে বিদ্যুৎ চলে গেলেও হাসপাতালের গুরুত্বপূর্ণ বিভাগ ও রোগীদের ওয়ার্ডে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ অব্যাহত থাকবে। এতে চিকিৎসাসেবা আরও কার্যকর ও নির্বিঘ্নভাবে পরিচালনা করা সম্ভব হবে।এ বিষয়ে সংসদ সদস্য মো. রায়হান সিরাজী বলেন, বিদ্যুৎ বিভ্রাটের সময় রোগীদের দুর্ভোগ কমাতে এবং স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতেই এই আইপিএস স্থাপন করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক, রোগী ও স্বজনরা এ উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন। তারা আশা করছেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে গংগাচড়া উপজেলার স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত