প্রিন্ট এর তারিখ : ২৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬
ক্রীড়াবিদরা কি আলাদা টুথপেস্ট ব্যবহার করেন? জানুন সত্য
চেকপোস্ট নিউজ, ||
ফুটবলারের বিশেষ বুট, ক্রিকেটারের মাপমতো ব্যাট—পেশাদার ক্রীড়াবিদদের জীবনের প্রায় প্রতিটি বিষয়েই থাকে পরিকল্পনা। তবে সকালে দাঁত মাজার টুথপেস্ট কি সাধারণ মানুষের চেয়ে আলাদা হয়? এমন প্রশ্ন অনেকের মনেই আসে।সম্প্রতি বাংলাদেশের বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার তথ্য প্রকাশের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের গবেষণায় এসব তথ্য উঠে এলেও ক্রীড়াবিদদের ওপর এর আলাদা স্বাস্থ্যগত প্রভাব পরীক্ষা করা হয়নি।বিশেষজ্ঞদের মতে, ক্রীড়াবিদদের জন্য আলাদা কোনো নির্দিষ্ট টুথপেস্ট নেই। তবে দাঁতের ক্ষয়ের ঝুঁকি বেশি হলে সাধারণ পেস্টের বদলে বেশি ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।বিশ্ব দন্ত সংস্থা (এফডিআই)-এর নির্দেশনা অনুযায়ী, ক্রীড়াবিদদেরও দিনে অন্তত দুইবার দুই মিনিট করে ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট দিয়ে দাঁত মাজা উচিত। খাবার গ্রহণের অন্তত ৩০ মিনিট পর দাঁত মাজা এবং সম্ভব না হলে পানি দিয়ে মুখ পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়।দাঁতের ঝুঁকি বেশি হলে চিকিৎসকের পরামর্শে ২৮০০ বা ৫০০০ পিপিএম ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করা হতে পারে। এটি কোনো তারকার নিজস্ব পণ্য নয়, বরং দাঁতের ক্ষয় প্রতিরোধে চিকিৎসার অংশ।ক্রীড়াবিদদের দাঁতের সমস্যা বেশি হওয়ার পেছনে রয়েছে দীর্ঘ সময়ের অনুশীলন, ক্রীড়া পানীয়, উচ্চ শর্করাযুক্ত খাবার, পানিশূন্যতা ও মুখ শুকিয়ে যাওয়ার মতো কারণ। এসব কারণে দাঁতের এনামেল ক্ষয় ও মাড়ির সমস্যার ঝুঁকি বাড়তে পারে।২০১২ সালের লন্ডন অলিম্পিকে অংশ নেওয়া ৩৯৯ জন ক্রীড়াবিদের ওপর করা এক গবেষণায় দেখা যায়, ৫৫ শতাংশের দাঁতে ক্ষয় এবং ৪৫ শতাংশের মাঝারি থেকে গুরুতর এনামেল ক্ষয়ের সমস্যা ছিল। অনেকেই জানিয়েছেন, দাঁতের সমস্যা তাদের অনুশীলন ও পারফরম্যান্সে প্রভাব ফেলেছে।
এ কারণে বিশ্বের অনেক পেশাদার দল এখন খেলোয়াড়দের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি দাঁত ও মুখের স্বাস্থ্যও পর্যবেক্ষণ করে। সংস্পর্শমূলক খেলায় মাউথগার
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত