প্রিন্ট এর তারিখ : ২৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬
চোটের ধাক্কায়ও অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা বিসিবির
চেকপোস্ট নিউজ, ||
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে নাহিদ রানা ও শরিফুল ইসলাম না থাকলেও পেস আক্রমণে পাঁচজন বোলার রেখেছে বাংলাদেশ।রোববার ঘোষিত দলে অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত এবং সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ।আগামী ৩১ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ১৩ আগস্ট ডারউইনের মারারা স্টেডিয়ামে।দলে পেস আক্রমণে রাখা হয়েছে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন ও মুশফিক হাসানকে। নাহিদ রানা ও শরিফুল ইসলামের অনুপস্থিতিতে পেস ইউনিটের নেতৃত্বের বড় দায়িত্ব থাকবে তাসকিনের ওপর।চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় থাকা এবাদত হোসেনকে জরুরি ভিত্তিতে দলে নেওয়া হয়েছে। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে তিনি ইতালিতে ছিলেন। তবে একাধিক পেসার চোটে পড়ায় বিসিবির নির্দেশে দেশে ফিরে দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে যাবেন তিনি।ব্যাটিং বিভাগে শান্তর সঙ্গে রয়েছেন সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম ও অমিত হাসান। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে আছেন জাকের আলী অনিক।চোটের কারণে প্রথম টেস্টে থাকছেন না লিটন দাস। নাহিদ রানা পাশের পেশির গ্রেড-টু চোটে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন। শরিফুলের হ্যামস্ট্রিং ও লিটনের কাফের চোট রয়েছে।অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সফর বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে এটি বাংলাদেশের প্রথম টেস্ট সফর।বাংলাদেশ টেস্ট দলনাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও মুশফিক হাসান।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত