প্রিন্ট এর তারিখ : ২৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬
ভারতের ক্ষেপণাস্ত্র দেশটির সেনাবাহিনীকে সরবরাহের উদ্যোগ নিয়েছে আদানি গ্রুপ
চেকপোস্ট নিউজ, ||
ভারতের প্রতিরক্ষা খাতকে আরও শক্তিশালী করতে নিজেদের কারখানায় তৈরি ক্ষেপণাস্ত্র দেশটির সেনাবাহিনীকে সরবরাহের উদ্যোগ নিয়েছে আদানি গ্রুপ।‘আত্মনির্ভর ভারত’ কর্মসূচির আওতায় বেসরকারিভাবে ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য নতুন কারখানা স্থাপনের কাজ শুরু করেছে শিল্পগোষ্ঠীটি।ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রদেশের শিবপুরী জেলায় প্রায় আড়াই হাজার কোটি টাকা বিনিয়োগে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বেসরকারি ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা নির্মাণ করবে আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস।এর আগে ভারতের নৌবাহিনীকে বেসরকারিভাবে ড্রোন সরবরাহের পর এবার সেনাবাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র উৎপাদনে যাচ্ছে প্রতিষ্ঠানটি।আদানি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই কারখানায় মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করা হবে। পাশাপাশি রকেট ও ক্ষেপণাস্ত্রের জন্য উন্নত জ্বালানি, টিএনটি এবং অন্যান্য বিস্ফোরক উপাদান তৈরির অবকাঠামোও গড়ে তোলা হবে।প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ৫ হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি ৫০টির বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান এই প্রকল্পের সঙ্গে যুক্ত হবে।
আদানি গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে, এই উদ্যোগ ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে আত্মনির্ভরতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে রপ্তানি সক্ষমতাও বৃদ্ধি করবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত