প্রিন্ট এর তারিখ : ২৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬
‘স্কুটি নাকি গোল্ড’ বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই এর ফ্রিডম ব্র্যান্ড
চেকপোস্ট নিউজ, ||
এসিআই হাইজিন প্রোডাক্টস বিজনেসের ফিমেল হাইজিন ব্র্যান্ড ফ্রিডম আয়োজিত ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।সম্প্রতি রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে আয়োজিত ‘ফ্রিডম ফিয়েস্তা’ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মধ্যে স্কুটি ও গোল্ড কয়েন হস্তান্তর করা হয়। একই সঙ্গে ভোক্তাদের ব্যাপক সাড়ার কারণে ক্যাম্পেইনের মেয়াদ আগামী আগস্ট ২০২৬ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।অনুষ্ঠানে ক্যাম্পেইনের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী, স্থপতি ও শিক্ষাবিদ অপি করিম। তিনি হাইজিন খাতে ফ্রিডমের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।অনুষ্ঠানে এসিআই কনজ্যুমার বিজনেসের প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল ইসলাম, বিজনেস ডিরেক্টর খন্দকার ইশতিয়াক আহমদ, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর মো. নাহিদ নেওয়াজসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বিজনেস ডিরেক্টর খন্দকার ইশতিয়াক আহমদ বলেন, “‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের মাধ্যমে শুধু পুরস্কার দেওয়া নয়, বরং ভোক্তাদের সঙ্গে দীর্ঘদিনের আস্থার সম্পর্ক উদযাপন করা হচ্ছে। বাংলাদেশের নারীদের নিরাপদ হাইজিন ও সুস্থতা নিশ্চিত করতে ফ্রিডম প্রতিশ্রুতিবদ্ধ।”তিনি আরও বলেন, ভবিষ্যতেও নারীদের দৈনন্দিন জীবনে সহায়ক এমন আরও উদ্ভাবনী উদ্যোগ নিয়ে কাজ করবে ফ্রিডম।
অনুষ্ঠানের শেষ পর্বে জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতমের লাইভ পরিবেশনা, ম্যাজিক শো ও স্ট্যান্ড-আপ কমেডি উপভোগ করেন অতিথিরা।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত