প্রিন্ট এর তারিখ : ২৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬
মেধাবৃত্তি অনুষ্ঠানে সনদ নয়, দক্ষতায় এগোতে হবে: ববি উপাচার্য
চেকপোস্ট নিউজ, ||
শুধু সনদনির্ভর শিক্ষা নয়, দক্ষতা, প্রযুক্তি, সফট স্কিল ও কর্মমুখী শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।রোববার (২৬ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে আয়োজিত ‘শিক্ষা মেধাবৃত্তি প্রদান-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উপাচার্য বলেন, প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে যারা অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা ও শৃঙ্খলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে, তারাই আজ মেধার স্বীকৃতি পেয়েছে। এই সম্মাননা শিক্ষার্থীদের আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।তিনি বলেন, বর্তমান সময়ে উচ্চশিক্ষাকে প্রযুক্তি, দক্ষতা ও ফলাফলভিত্তিক শিক্ষার সঙ্গে যুক্ত করতে হবে। কর্মমুখী ও উৎপাদনমুখী শিক্ষা নিশ্চিত করা গেলে দেশের তরুণরা বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের সক্ষমতা তুলে ধরতে পারবে।শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে অধ্যাপক মামুন অর রশিদ বলেন, শুধু চাকরির পেছনে না ছুটে কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদনশীল কাজে যুক্ত হতে হবে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে আজীবন শেখার মানসিকতা তৈরি করতে হবে।পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দেশের মানুষের করের অর্থে তৈরি হয় উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দেশপ্রেম, সামাজিক দায়বদ্ধতা ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থায়নে বিভিন্ন বিভাগের ৬০ জন কৃতী শিক্ষার্থীর হাতে শিক্ষা মেধাবৃত্তি তুলে দেওয়া হয়।এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত