প্রিন্ট এর তারিখ : ২৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬
সুনামগঞ্জে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে তিন সন্তানের জনক আটক
মোঃ মোশফিকুর রহমান স্বপন,, সুনামগঞ্জ প্রতিনিধি:: ||
সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বুড়িস্থল এলাকায় প্রথম শ্রেণির এক শিক্ষার্থী (৫) কে ধর্ষণচেষ্টার অভিযোগে তিন সন্তানের জনক সাইফুল হক (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ।রোববার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, স্কুল ছুটি শেষে শিশুটি বাড়ি ফেরার পথে অভিযুক্ত সাইফুল হক তাকে ডেকে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেন।সংবাদ পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ পিপিএম-এর নির্দেশে এসআই অর্জনের নেতৃত্বে একটি মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছে। পুলিশ জনতার হাতে আটক অভিযুক্তকে হেফাজতে নেয়। এ সময় গণপিটুনিতে আহত হওয়ায় অভিযুক্তকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। একই সঙ্গে ভুক্তভোগী শিশুকেও স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।আটক ব্যক্তি সাইফুল হক (২৫) সমরু মিয়ার ছেলে। তার গ্রামের বাড়ি নতুন হাসননগর এবং বর্তমানে তিনি সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বাদে সাদকপুর (বুড়িস্থল) এলাকায় বসবাস করেন।সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নিয়েছে। ভুক্তভোগী শিশুর চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হচ্ছে। এ ঘটনায় শিশুটির বাবা থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়ায় রয়েছেন। মামলা গ্রহণের পর তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত