প্রিন্ট এর তারিখ : ২৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬
মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক
ছাইম খান,, গোপালগঞ্জ প্রতিনিধি:: ||
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নে এক মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় ও ভূমিহীন ভ্যানচালক ইদ্রিস মোল্লা। স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাশুড়িয়া হিলফুল ফুজুল যুব সংঘ’-এর উদ্যোগে এই সহায়তা পেয়ে আবারও জীবিকা নির্বাহের সুযোগ ফিরে পেয়েছেন তিনি।স্থানীয় সূত্রে জানা যায়, বর্নি ইউনিয়নের দক্ষিণপাড়া মুন্সী বাড়ির বাসিন্দা ইদ্রিস মোল্লার নিজস্ব কোনো জমি-জমা নেই। দীর্ঘদিন ধরে একটি ভ্যান চালিয়ে পরিবারের ভরণপোষণ করতেন। তবে সম্প্রতি তার একমাত্র আয়ের উৎস সেই ভ্যানটি চুরি হয়ে গেলে তিনি চরম আর্থিক সংকটে পড়েন।পরে ইদ্রিস মোল্লা বাশুড়িয়া গ্রামের সন্তান তুহিন শেখের সঙ্গে যোগাযোগ করলে তিনি সহযোগিতার আশ্বাস দেন। এরপর বাশুড়িয়া হিলফুল ফুজুল যুব সংঘ (স্বেচ্ছাসেবী)-এর সদস্যরা সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে মাত্র ছয় দিনের মধ্যে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করেন।সংগৃহীত অর্থ দিয়ে একটি নতুন ভ্যান কিনে শনিবার বাশুড়িয়া ঈদগাহ মাঠের সামনে আনুষ্ঠানিকভাবে ইদ্রিস মোল্লার হাতে তুলে দেওয়া হয়।নতুন ভ্যান পেয়ে আবেগাপ্লুত ইদ্রিস মোল্লা বলেন, এই সহযোগিতা তার পরিবারের জীবিকা আবারও সচল করেছে। তিনি সংগঠনের সদস্য এবং আর্থিকভাবে সহায়তাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।বাশুড়িয়া হিলফুল ফুজুল যুব সংঘের পক্ষ থেকে তুহিন শেখ জানান, সমাজের অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই সংগঠনটি কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে বর্নি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর কবির, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুমন শেখ, সাবেক ইউপি সদস্য নাজিম, শিক্ষক পিটুল মাস্টার, সংগঠনের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।স্থানীয়দের মতে, একজন অসহায় মানুষের কর্মসংস্থানের পথ পুনরায় চালু করে বাশুড়িয়া হিলফুল ফুজুল যুব সংঘ সমাজে মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত