প্রিন্ট এর তারিখ : ২৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬
কৃষক বেশে লুকিয়েও রক্ষা হয়নি, ধরা সাজাপ্রাপ্ত আসামি
মো: রাহিম হোসেন,, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:: ||
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদক মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে কৃষকের ছদ্মবেশে ফসলি মাঠ থেকে গ্রেপ্তার করেছে নাচোল থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, নাচোল থানার সেশন-৭৩/১৮, জিআর-৫৫/১৭ (নাচোল) নম্বরের একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর ২০ ও ২২(গ) ধারার মামলায় সুশিল নামে এক আসামিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন।গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে নওগাঁ জেলার নিয়ামতপুর থানার রাওতা গ্রামের একটি ফসলি মাঠে অভিযান চালায় নাচোল থানা পুলিশ। অভিযানে নাচোল থানার এএসআই ফরহাদ হোসেন ছদ্মবেশে অংশ নেন। পরে সংগীয় ফোর্সের সহায়তায় কৃষকের বেশে লুকিয়ে থাকা সাজাপ্রাপ্ত আসামি সুশিলকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার সুশিল চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার রাজবাড়ী হাট টাওয়ারপাড়া গ্রামের মৃত শুকান্তর ছেলে।নাচোল থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আদালতের রায় কার্যকরের লক্ষ্যে পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত