প্রিন্ট এর তারিখ : ২৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা, আদালতে পাঠানো হয়েছে ৪ জনকে।
মো: রাহিম হোসেন,, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:: ||
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সময় চার যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুলাই) রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে ভোলাহাট থানার একটি দল উপজেলার খাদ্য গুদামের সামনে একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে অভিযান চালায়। এ সময় সংঘবদ্ধভাবে ইয়াবা সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোহালবাড়ী এলাকার মো. আব্দুর রাজ্জাক ওরফে সিফাত (২২), ধরমপুর এলাকার মো. সাখাওয়াত হোসেন ওরফে সম্রাট (২৪), তেলিপাড়া এলাকার রাউফ হাসান (১৮) এবং তাঁতীপাড়া এলাকার মো. আসাদুল (২৮)। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বাসিন্দা।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কড়া পুলিশ পাহারায় তাদের আদালতে পাঠানো হয়েছে।ভোলাহাট থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।উল্লেখ্য, মামলাটি তদন্তাধীন। আদালতের চূড়ান্ত রায়ের আগে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ আইনগতভাবে প্রমাণিত নয়।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত