প্রিন্ট এর তারিখ : ২৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬
ডিবি পুলিশের অভিযানে সদর উপজেলার সুন্দরপুরে মাদক উদ্ধার গ্রেপ্তার ২
মো: রাহিম হোসেন,, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:: ||
চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং ডিবি পুলিশের অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে সদর মডেল থানাধীন সুন্দরপুর ইউনিয়নের খড়িবোনা রোডপাড়া এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল।এসআই (নিঃ) মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মো. সোয়েবুর ইসলাম (৪০) এবং মো. আমিনুল ইসলাম ওরফে সাহেব (১৯) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার সোয়েবুর ইসলাম বাখেরআলী টিকলি চর এলাকার মৃত শামসুল হকের ছেলে। অপর আসামি আমিনুল ইসলাম নারায়ণপুর ঘোষপাড়া এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে।পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৫০ গ্রাম করে মোট ১০০ গ্রাম হালকা বাদামি রঙের কথিত হেরোইন উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত