প্রিন্ট এর তারিখ : ২৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬
ক্ষুদ্র নৃগোষ্ঠী ও চা শ্রমিকদের উন্নয়নে সরকার কাজ করছে: সৈয়দ মো. ফয়সল
নাজমুল হাসান নাজির,, মাধবপুর প্রতিনিধি:: ||
হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও চা শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্য, আবাসন এবং আর্থসামাজিক উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।শনিবার (২৫ জুলাই) চুনারুঘাট উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল এবং দরিদ্র, অসহায়, বিধবা, এতিম ও বাস্তুভিটাহীন পরিবারের মধ্যে সরকারি সহায়তা বিতরণ করা হয়।এমপি ফয়সল বলেন, মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ২৩টি চা বাগানের শ্রমিক পরিবারের জীবনমান উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ, আবাসন ও কর্মসংস্থানের ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।তিনি আরও বলেন, শিশুদের শিক্ষার সুযোগ বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং লস্করপুর ভ্যালি শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত