প্রিন্ট এর তারিখ : ২৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬
‘প্রথম বিয়েই বড় ভুল’, ডলি সায়ন্তনীকে নিয়ে মুখ খুললেন রবি চৌধুরী
চেকপোস্ট নিউজ, ||
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী। ক্যারিয়ারের শুরুতে নানা সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে আসা এই গায়ক প্রথম অ্যালবাম ‘প্রেম দাও’ দিয়েই ব্যাপক পরিচিতি পান। অ্যালবামটি সাফল্যের পাশাপাশি তাকে এনে দেয় দেশ-বিদেশে স্টেজ শোর ব্যস্ততা।তবে সফল এই শিল্পীর জীবনে এমন কিছু ঘটনা রয়েছে, যেগুলোকে তিনি এখনো ভুল হিসেবে মনে করেন। সম্প্রতি এশিয়া পোস্টের সেলিব্রিটি শো ‘এপি স্টার’-এ নিজের জীবনের সবচেয়ে বড় ভুলের কথা বলতে গিয়ে রবি চৌধুরী জানান, তার প্রথম বিয়েটিই ছিল সেই ভুল।রবি বলেন, “আমার প্রথম বিয়েটা জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সুযোগ থাকলে সেই অতীত পুরোপুরি মুছে ফেলতে চাইতাম। কিন্তু সেটা তো আর সম্ভব না। তাই সেই পচা অতীত নিয়ে এখন আর কথা না বলাই ভালো।”উল্লেখ্য, নব্বইয়ের দশকের শেষ দিকে সংগীতশিল্পী ডলি সায়ন্তনীর সঙ্গে প্রেমের সম্পর্কের পর বিয়ে করেন রবি চৌধুরী। ২০০১ সালে তাদের বিয়ে হলেও দাম্পত্য জীবনের নানা জটিলতায় অল্প সময়ের মধ্যেই বিচ্ছেদ ঘটে।বিচ্ছেদের পর রবি চৌধুরীর জনপ্রিয় গান ‘কাল নাগিনী’ শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। গানটি কি সাবেক স্ত্রী ডলি সায়ন্তনীকে উদ্দেশ করেই লেখা হয়েছিল—এমন প্রশ্নের জবাবে রহস্য রেখে উত্তর দেন এই গায়ক।তিনি বলেন, “সবসময় তো আর বন্দুক দিয়ে মারতে হয় না, মাঝে মাঝে কলম দিয়েও মারা যায়। গানটি আমার নিজের লেখা। তবে কাকে নিয়ে গেয়েছিলাম, সেটা এখন আর না বলাই ভালো।”রবি চৌধুরীর এই মন্তব্যের পর আবারও আলোচনায় এসেছে তার ব্যক্তিজীবন ও ক্যারিয়ারের নানা অধ্যায়।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত