প্রিন্ট এর তারিখ : ২৩ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬
জুলাই বিপ্লবের ২য় বর্ষপূর্তি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সাংস্কৃতিক সন্ধ্যা আগামী ৩ আগষ্ট
মো: রাহিম হোসেন,, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:: ||
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আয়োজন করা হয়েছে ‘মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ২০২৬’। দেশীয় সাংস্কৃতিক সংসদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।আগামী ৩ আগস্ট (সোমবার) বিকেল সাড়ে ৪টায় শহীদ সাইদ হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এ সাংস্কৃতিক সন্ধ্যা।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানের প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।অনুষ্ঠানের টিকিট পাওয়া যাবে টেকনোসাইন প্রিন্টিং হাউস (বাতেন খাঁ মোড়, চাঁপাইনবাবগঞ্জ) এবং ফ্রেন্ডস টেলিকম (সেন্টু মার্কেট, দোকান নং-৩৫-৩৬, নিচতলা, চাঁপাইনবাবগঞ্জ) থেকে।
আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে আলোকিত গৌড়। সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তি, শিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে প্রত্যাশা করছেন তারা।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত