প্রিন্ট এর তারিখ : ২২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬
নাসিরনগরে ইমামের ঘরে ডাকাতি, লুট স্বর্ণালংকারসহ ৭ লাখ টাকার মালামাল
মোঃ শরীফ উদ্দিন, , নাসিরনগর প্রতিনিধি:: ||
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের উড়িয়াইন গ্রামে এক ইমামের বসতঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।ভুক্তভোগী মাওলানা হাবিবুর রহমান জানান, তিনি স্থানীয় একটি মসজিদে ইমামতি করেন। ঘটনার সময় পরিবারের সদস্যরা শ্বশুরবাড়িতে ছিলেন এবং তিনি কর্মস্থলে অবস্থান করছিলেন। এই সুযোগে গভীর রাতে দুর্বৃত্তরা তার ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।তিনি জানান, ডাকাতরা ঘর থেকে নগদ প্রায় আড়াই লাখ টাকা, স্বর্ণালংকার, কাপড়-চোপড়, ফ্যান এবং ফ্রিজে থাকা মাছ-মাংসসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।মাওলানা হাবিবুর রহমান বলেন, “ঘরে কেউ না থাকার সুযোগ নিয়ে ডাকাতরা সবকিছু লুট করে নিয়ে গেছে। প্রশাসনের কাছে অনুরোধ, দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক এবং লুট হওয়া মালামাল উদ্ধারের ব্যবস্থা করা হোক।”এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং এলাকায় রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত