প্রিন্ট এর তারিখ : ২১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬
শিক্ষা ক্যাডারে বড় পদোন্নতি, নতুন পদ পেলেন ১৪৫ কর্মকর্তা
চেকপোস্ট নিউজ, ||
বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৪৫ জন প্রদর্শককে প্রভাষক পদে পদোন্নতি দিয়েছে সরকার। দেশের বিভিন্ন সরকারি কলেজে কর্মরত এসব কর্মকর্তাকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।সোমবার (২০ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি কলেজের ১০ম গ্রেডের প্রদর্শক পদ থেকে পদোন্নতি পেয়ে তারা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী নবম গ্রেডের (২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা) বেতনক্রমে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন।পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রসায়নে ৩০ জন, প্রাণিবিদ্যায় ৩৩ জন, পদার্থবিজ্ঞানে ৩০ জন, উদ্ভিদবিজ্ঞানে ৩০ জন, ভূগোলে ৮ জনসহ বিভিন্ন বিষয়ের মোট ১৪৫ জন কর্মকর্তা রয়েছেন।শিক্ষা মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) গত ৭ মে দেওয়া সুপারিশের ভিত্তিতে এ পদোন্নতি দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অবমুক্তি ও যোগদানের কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে। আগামী ২১ জুলাই বিকেল ৪টার মধ্যে নতুন কর্মস্থলে যোগদান বাধ্যতামূলক।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত