প্রিন্ট এর তারিখ : ৩০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬
ভূরুঙ্গামারীতে পাগলা কুকুরের হামলা আতঙ্ক, আহত ৩২ জন
মাহাবুর রহমান, , ভূরুঙ্গামারী প্রতিনিধি:: ||
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী পাথরডুবি ইউনিয়নের বাঁশজানী গ্রামে পাগলা কুকুরের তাণ্ডবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, সীমান্ত এলাকা দিয়ে আসা পাগলা কুকুরের কামড়ে একের পর এক মানুষ আহত হচ্ছেন।স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে কুকুরের কামড়ে ৮ জন আহত হন। সম্প্রতি নতুন করে আরও ২৪ জন কুকুরের আক্রমণের শিকার হয়েছেন। সর্বশেষ এলাকায় প্রবেশ করা দুটি কুকুরের মধ্যে একটি স্থানীয়দের সহযোগিতায় মারা গেলেও অপর একটি কুকুর এখনো এলাকায় ঘুরে বেড়াচ্ছে।এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে ভয় ও উদ্বেগ বাড়ছে। বিশেষ করে শিশুদের স্কুলে যাতায়াত নিয়ে অভিভাবকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। সাধারণ মানুষের চলাচলেও এর প্রভাব পড়েছে।স্থানীয়রা জানান, দ্রুত ব্যবস্থা না নিলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
এদিকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শিশুদের একা বাইরে না পাঠানো, কুকুরের কাছ থেকে দূরে থাকা এবং কামড়ের শিকার হলে দ্রুত হাসপাতালে গিয়ে জলাতঙ্ক প্রতিরোধী টিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত