প্রিন্ট এর তারিখ : ১৮ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬
মানবাধিকারে বিশেষ অবদানের স্বীকৃতি: আন্তর্জাতিক সম্মান পেলেন ফারুক খাঁন
মোঃ নাছির আহমেদ, , শ্রীমঙ্গল প্রতিনিধি:: ||
মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মো. ফারুক খাঁন আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন–২০২৬-এ বিশেষ সম্মাননা স্মারক অর্জন করেছেন।এই অর্জনকে কেন্দ্র করে শুক্রবার (১৭ জুলাই) শ্রীমঙ্গল পৌরসভার সেমিনার হলরুমে তাঁকে সংবর্ধনা জানায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উপজেলা শাখা। একই অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়া সংগঠনের ১০ জন কর্মীর হাতে কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।এর আগে, গত ১১ জুলাই ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন–২০২৬-এ নেপালের সাবেক প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী যৌথভাবে ফারুক খাঁনের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন। একই অনুষ্ঠানে সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রুয়েল খাঁন আশরাফুল-কেও বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।শ্রীমঙ্গলের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবু হানিফ এবং সঞ্চালনা করেন আইন বিষয়ক সম্পাদক সাহেদ আহমেদ। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, মানবাধিকার রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনকল্যাণে ফারুক খাঁনের ধারাবাহিক অবদান আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পাওয়ায় শ্রীমঙ্গল ও মৌলভীবাজার জেলার ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে। তাঁরা ভবিষ্যতেও মানবাধিকার ও সামাজিক উন্নয়নে তাঁর নেতৃত্বে কার্যকর ভূমিকা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।অনুষ্ঠানের শেষ পর্বে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন–২০২৬-এ অংশগ্রহণকারী সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের শ্রীমঙ্গল উপজেলা শাখার ১০ জন কর্মীর হাতে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে মানবাধিকার রক্ষা, সামাজিক সম্প্রীতি এবং জনসেবামূলক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত