প্রিন্ট এর তারিখ : ০৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
জুলাই শহীদ দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ মোশফিকুর রহমান স্বপন,, সুনামগঞ্জ প্রতিনিধি:: ||
জুলাই শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টায় সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদ। সঞ্চালনা করেন জেলা শাখার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট নুরুল আলম।সভায় বক্তব্য দেন জেলা নায়েবে আমির মমতাজুল হাসান আবেদ, জেলা অফিস সেক্রেটারি নুরুল ইসলাম, পৌর জামায়াতের আমির আব্দুস সাত্তার মোহাম্মদ মামুন, আইন শাখার সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন, সদর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ আলীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে জুলাই আন্দোলনের চেতনা ও শহীদদের আদর্শ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদ সরকার, গণভোট ও জুলাই সনদ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য তুলে ধরেন। তিনি দাবি করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করা উচিত এবং এ বিষয়ে সংসদে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
আলোচনা শেষে জুলাই আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত