প্রিন্ট এর তারিখ : ১৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
দীর্ঘ শিক্ষাসেবার স্বীকৃতি, মাধবপুরে প্রধান শিক্ষক পিয়ারা বেগমকে সংবর্ধনা
দিলোয়ার হোসেন, , ছাতক প্রতিনিধি: ||
দীর্ঘদিনের নিষ্ঠা, সততা ও শিক্ষাসেবার স্বীকৃতিস্বরূপ সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাবা পিয়ারা বেগম-কে অবসর উপলক্ষে এলাকাবাসীর উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে।বুধবার বিকেল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহি উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. বাবুল মিয়া, ছাতক পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ জসিম উদ্দিন সুমেন, আবু জাহিদ বখত মানিক, মুনসুর আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম. আর. জাহিদ মিয়া, শিশু বিশেষজ্ঞ ডা. আব্দুল কাসেম মো. আব্দুল হাদী এবং বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার জান্নাতুল ফেরদৌস (মুনি)।আয়োজকরা জানান, দীর্ঘ কর্মজীবনে শিক্ষা বিস্তার, শিক্ষার্থীদের নৈতিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অসামান্য অবদান রাখায় প্রধান শিক্ষক পিয়ারা বেগমকে সম্মান জানাতেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালারুকা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান মানিক, ছাত্রদল নেতা শাওন আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।অনুষ্ঠানে বক্তারা বিদায়ী প্রধান শিক্ষকের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর নিষ্ঠা, আন্তরিকতা ও শিক্ষাক্ষেত্রে অবদানের ভূয়সী প্রশংসা করেন। পরে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী অবসর জীবন কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়নাল আবেদীন এবং সঞ্চালনা করেন কামরুজ্জামান ও আব্দুল হাই লায়েক।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত