প্রিন্ট এর তারিখ : ১৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
গোপালগঞ্জে পালিত জুলাই শহীদ দিবস, শহীদদের প্রতি শ্রদ্ধার ঢল
ছাইম খান, , গোপালগঞ্জ প্রতিনিধি:: ||
নানা কর্মসূচির মধ্য দিয়ে গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে শহরের ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।শ্রদ্ধা নিবেদন পর্বে প্রথমে গোপালগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ডা. কেএম বাবার শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের স্মরণ করেন। এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান পুষ্পস্তবক অর্পণ করেন।এ সময় গোপালগঞ্জ পৌরসভা, সিভিল সার্জনের কার্যালয়, জেলা প্রাণিসম্পদ দপ্তরসহ বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা শ্রদ্ধা জানান। পাশাপাশি জেলা বিএনপি, উপজেলা বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও পৃথকভাবে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।এছাড়া জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, শ্রমজীবী ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও কর্মসূচিতে অংশ নিয়ে শহীদদের স্মরণ করেন।শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বশীল ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।পরে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে জুলাই শহীদ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরে তাঁদের আদর্শ, অবদান ও ত্যাগের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানের সমাপনী পর্বে জুলাইয়ের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত