প্রিন্ট এর তারিখ : ১৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬: প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মান নিল নবাবগঞ্জের আইমান কানিতা
মো: রাহিম হোসেন, , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:: ||
চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আইমান কানিতা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক–২০২৬ অর্জন করে জেলার জন্য গৌরব বয়ে এনেছে। বুধবার (১৫ জুলাই) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার হাতে এই মর্যাদাপূর্ণ পদক তুলে দেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল মিলন উপস্থিত ছিলেন।এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আইমান কানিতাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক বলেন, এই সাফল্য শুধু বিদ্যালয়ের নয়, পুরো চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্য গর্বের। তিনি আশা প্রকাশ করেন, আইমানের এই অর্জন অন্য শিক্ষার্থীদেরও আরও ভালো ফলাফল ও সাফল্যের জন্য অনুপ্রাণিত করবে।আইমান কানিতার জাতীয় স্বীকৃতিতে জেলাজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা তার উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য এবং আরও বড় সাফল্য কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত