প্রিন্ট এর তারিখ : ১৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
এইচএসসি পরীক্ষা শেষে গোপালগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি
ছাইম খান, , গোপালগঞ্জ প্রতিনিধি:: ||
গোপালগঞ্জে এইচএসসি পরীক্ষা শেষে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা।বুধবার (১৫ জুলাই) দুপুরে পরীক্ষা শেষ হওয়ার পর শহরের বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে তারা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন স্লোগান দেন এবং শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা পরিচালনা ও শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের অসন্তোষ প্রকাশ করেন।শিক্ষার্থীদের দাবি, দেশের বিভিন্ন স্থানে চলমান আন্দোলনের অংশ হিসেবেই তারা এই কর্মসূচি পালন করছেন। তাদের ভাষ্য অনুযায়ী, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি পূরণ না হওয়া পর্যন্ত পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা অব্যাহত থাকবে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় শহরের গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।এদিকে, ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো লিখিত বক্তব্য প্রকাশ করা হয়নি।উল্লেখ্য, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান কর্মসূচির ধারাবাহিকতায় গোপালগঞ্জেও এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত