প্রিন্ট এর তারিখ : ১৫ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬
হাসনাবাদ বাজার ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি রফিক-সম্পাদক বশির
ছাতক প্রতিনিধি, ||
সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের ঐতিহ্যবাহী হাসনাবাদ বাজার ব্যবসায়ী কমিটির নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। আগামী তিন বছরের জন্য ১১ সদস্যের এ কমিটি সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়।রোববার (১৩ জুলাই) বাজারের ব্যবসায়ীদের উপস্থিতিতে অনুষ্ঠিত সাধারণ সভায় নতুন কমিটির ঘোষণা দেন কমিটির প্রধান উপদেষ্টা মিজানুর রহমান অমরু। এ সময় উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ ব্যবসায়ী দুদুমিয়া, কলমদার আলী, কমল বাবু, আইস আলী ও আব্দুল আজিজ।নবগঠিত কমিটিতে মো. রফিক মিয়া সভাপতি এবং মাওলানা বশির আহমদ সাধারণ সম্পাদক (সেক্রেটারি) নির্বাচিত হয়েছেন।১১ সদস্যের কার্যনির্বাহী পরিষদসভাপতি: মো. রফিক মিয়াসহ-সভাপতি: মো. দিলোয়ার আহমদসাধারণ সম্পাদক: মাওলানা বশির আহমদসহ-সাধারণ সম্পাদক: দিলোয়ার হোসেন জয়সাংগঠনিক সম্পাদক: মো. আব্দুল্লাহসহ-সাংগঠনিক সম্পাদক: আব্দুল হান্নানকোষাধ্যক্ষ: মো. মাসুম আহমদপ্রচার সম্পাদক: মো. সাদ্দাম হোসেনসদস্য: মো. আশরাফুল ইসলামসদস্য: মো. সুহেল আহমদসদস্য: মো. বুলু মিয়াসভায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে মিলন বাবু, বাশাহ মিয়া, বিনয় বাবু, মমিন আহমদ, নবাব আলী, নূর মিয়া, জহির মিয়া, জয়নাল মিয়া, ছাহেল, সুন্দর আলী, আলমাছ আলী, উমর বাবু, আলী আহমদ, খোরশেদ আলম, নাঈমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।নবনির্বাচিত নেতৃবৃন্দ বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারের শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন। প্রধান উপদেষ্টা মিজানুর রহমান অমরু আশা প্রকাশ করেন, তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে গঠিত এ কমিটি হাসনাবাদ বাজারের ব্যবসায়িক পরিবেশকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত