প্রিন্ট এর তারিখ : ১৩ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬
প্রাথমিক বৃত্তিতে নলছিটির সেরা বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়
মোঃ মিঠুন, , ঝালকাঠি প্রতিনিধি:: ||
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় চমকপ্রদ সাফল্য অর্জন করেছে ঝালকাঠির নলছিটি উপজেলার বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ বছর উপজেলার সর্বোচ্চ সাফল্য অর্জন করে বিদ্যালয়টি ২৫ জন শিক্ষার্থীকে বৃত্তিপ্রাপ্ত করার গৌরব অর্জন করেছে। একই সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সারাহ পারভীন রিংকু বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত ফলাফল অনুযায়ী, বিদ্যালয়টির ৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ জন ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) এবং ১১ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান ও সঠিক দিকনির্দেশনার ফলেই শিক্ষার্থীরা এই কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছে।প্রধান শিক্ষক সারাহ পারভীন রিংকু বলেন, “আমাদের শিক্ষার্থীদের এই অসাধারণ ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত। শিক্ষার্থীদের সাফল্যই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা সবসময় আন্তরিকতার সঙ্গে পাঠদান করে আসছি এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে কাজ করে যাব।”উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার বিদ্যালয়ের এ সাফল্যে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানিয়ে বলেন, “বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবার বৃত্তি পরীক্ষায় উপজেলার শ্রেষ্ঠ হয়েছে। আশা করি তারা ভবিষ্যতেও মেধা ও সাফল্যের এই ধারা ধরে রেখে আরও এগিয়ে যাবে।”তিনি আরও জানান, এর আগেও বিদ্যালয়টি জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছিল। এবারের বৃত্তি পরীক্ষার ফলাফল সেই সাফল্যের ধারাবাহিকতাই তুলে ধরেছে।উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর নতুন আঙ্গিকে আয়োজিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দেশজুড়ে ৬ লাখ ৪০ হাজারের বেশি পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত