প্রিন্ট এর তারিখ : ১৩ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬
গোপালগঞ্জে বহর থামিয়ে এমপি সেলিমুজ্জামানের সঙ্গে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত বৈঠক
ছাইম খান, , গোপালগঞ্জ প্রতিনিধি:: ||
বরিশাল সফরের পথে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলা এলাকায় সংক্ষিপ্ত সময়ের জন্য যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং ফরিদপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান মোল্লাকে তিনি নিজের বহরের বাসে ডেকে নেন।প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর আহ্বান পেয়ে সেলিমুজ্জামান মোল্লা দ্রুত বাসে ওঠেন। সেখানে দুজনের মধ্যে কয়েক মিনিট আলোচনা হয়। তবে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। সংক্ষিপ্ত বৈঠক শেষে তিনি বাস থেকে নেমে আসেন এবং প্রধানমন্ত্রীর বহর পুনরায় বরিশালের উদ্দেশে যাত্রা শুরু করে।যাত্রাবিরতির সময় বরইতলা এলাকায় শতাধিক বিএনপির নেতাকর্মী প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রাফিকুজ্জামান, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়ের, সাবেক সহ-সভাপতি মাহমুদ কবির আলী, বিএনপি নেতা এম. মাহবুব আলী সোহেল, আজিজুর রহমান বেনো, জিয়াউল কবীর বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহীদুল ইসলাম লেনিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু এবং কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মোস্তফা মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাসের ভেতর থেকে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে শুভেচ্ছা জানান। তবে সেলিমুজ্জামান মোল্লার সঙ্গে তাঁর আলোচনার বিষয়বস্তু নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত