প্রিন্ট এর তারিখ : ১২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬
মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে ভূরুঙ্গামারীতে মানববন্ধন
মাহাবুর রহমান,, ভূরুঙ্গামারী প্রতিনিধি:: ||
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার মৈদাম বাজারে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী, যুবসমাজ ও সচেতন নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং পরিবার ও সমাজে নানা ধরনের অপরাধের জন্ম দিচ্ছে। তাই মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তাদের মতে, মাদকমুক্ত ভূরুঙ্গামারী গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত