প্রিন্ট এর তারিখ : ১২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬
প্রাথমিক বৃত্তি ফল ২০২৫ প্রকাশ, বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী
চেকপোস্ট নিউজ, ||
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (১২ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে ফল ঘোষণা করা হয়।এবার দেশব্যাপী মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল ও সাধারণ কোটায় বৃত্তি অর্জন করেছে। নীতিমালা অনুযায়ী ৮২ হাজার ৫০০টি বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত থাকলেও চূড়ান্তভাবে ৭৯ হাজার ২৪৬ জনকে বৃত্তির জন্য নির্বাচিত করা হয়েছে।ফলাফল অনুযায়ী, ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২৮১ জন শিক্ষার্থী।ট্যালেন্টপুলে নির্বাচিতদের মধ্যে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী ২৬ হাজার ৩৭৫ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ৬ হাজার ৫৯০ জন। অন্যদিকে, সাধারণ কোটায় সরকারি বিদ্যালয় থেকে ৩৬ হাজার ৪২০ জন এবং বেসরকারি বিদ্যালয় থেকে ৯ হাজার ৮৬১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্র ৩৫ হাজার ৮৯২ জন (৪৫.২৯ শতাংশ) এবং ছাত্রী ৪৩ হাজার ৩৫৪ জন (৫৪.৭১ শতাংশ)।এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দেশজুড়ে ৭৮ হাজার ৮১০টি বিদ্যালয় অংশ নেয়। এর মধ্যে সরকারি বিদ্যালয় ৬৫ হাজার ৬০৫টি এবং বেসরকারি বিদ্যালয় ১৩ হাজার ২০৫টি। পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছিল ৫ লাখ ৪৫ হাজার ৪১ জন শিক্ষার্থী। তবে পরীক্ষায় উপস্থিত ছিল ৪ লাখ ১৯ হাজার ৯৮২ জন, যা মোট নিবন্ধিত শিক্ষার্থীর ৬৫.১১ শতাংশ।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুধু মেধা যাচাইয়ের মাধ্যম নয়; এটি শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক, দায়িত্বশীল ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সফলভাবে পরীক্ষা সম্পন্ন করতে সহযোগিতা করায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়েছে মন্ত্রণালয়।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত