প্রিন্ট এর তারিখ : ১১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ান মতবিনিময় সভা অনুষ্ঠিত
মো: রাহিম হোসেন,, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:: ||
দেশের স্বনামধন্য বৈদ্যুতিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এমইপি গ্রুপ-এর উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ ক্লাব সুপার মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত চাঁপাই ফুড ক্লাবে এ সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের ডিভিশনাল সেলস ম্যানেজার মো. আব্দুস সোবহান। বিশেষ অতিথি ছিলেন এমইপি গ্রুপের চাঁপাইনবাবগঞ্জের পরিবেশক মো. আমিরুল ইসলাম।অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন রাজশাহী টেরিটোরির টেরিটোরি সেলস ম্যানেজার মো. শহিদ রানা এবং চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকার ফিল্ড অফিসার মো. কামরুজ্জামান।মতবিনিময় সভায় এমইপি গ্রুপের বিভিন্ন বৈদ্যুতিক পণ্যের গুণগত মান, নিরাপদ ব্যবহার, আধুনিক প্রযুক্তি এবং ইলেকট্রিশিয়ানদের দক্ষতা উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ইলেকট্রিশিয়ানরা নিজেদের অভিজ্ঞতা, মতামত ও বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ইলেকট্রিশিয়ানদের মাঝে ব্যাগ, ইলেকট্রিক্যাল কাজের বিভিন্ন যন্ত্রাংশ এবং টি-শার্ট বিতরণ করা হয়। পাশাপাশি আয়োজন করা হয় আকর্ষণীয় র্যাফেল ড্র।আয়োজকরা জানান, ইলেকট্রিশিয়ানদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, এমইপি গ্রুপের পণ্যের নিরাপদ ও সঠিক ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যেই এ ধরনের মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত