প্রিন্ট এর তারিখ : ১১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬
লাখাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে ইতালি প্রবাসী শিশু আমেনার মৃত্যু
এম এ ওয়াহেদ, , লাখাই প্রতিনিধি:: ||
হবিগঞ্জের লাখাই উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে আরশিয়া (আমেনা) নামে ৮ বছর বয়সী এক ইতালি নাগরিক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) সকালে উপজেলার হাওরবেষ্টিত পূর্ব রুহিতনশী গ্রামের বাড়ির পাশের বর্ষার পানিতে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, আমেনা পূর্ব রুহিতনশী গ্রামের বাসিন্দা ইলিয়াস তালুকদারের নাতনি। পরিবারের সদস্যদের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল সে। শুক্রবার রাত ৯টার পর থেকে শিশুটি নিখোঁজ ছিল। রাতভর পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।শনিবার সকাল ৯টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের বর্ষার পানিতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্বজনরা মরদেহটি উদ্ধার করেন।নিহত শিশুর মা জান্নাত (মৌসুমী) ও স্বজনরা জানান, শিশুটির ডাকনাম আমেনা এবং তার আনুষ্ঠানিক নাম আরশিয়া। সে ইতালির নাগরিক। শিশুটির বাবার বাড়ি ঢাকায় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।ঘটনার খবর পেয়ে লাখাই স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক অনুসন্ধান করেন। তিনি জানান, শিশুটি রাতে নিখোঁজ হয়েছিল এ তথ্য আগে পুলিশকে জানানো হয়নি। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে জানা যায়, পানিতে পড়ে ডুবে তার মৃত্যু হয়েছে।
শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত