প্রিন্ট এর তারিখ : ০৯ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬
র্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে ৮.২ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার
মো: রাহিম হোসেন, , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:: ||
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বিশ্বরোড মোড় এলাকা থেকে ৮ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মো. জুয়েল (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫, সিপিসি-১।বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত জুয়েল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিশ্বনাথপুর (বাকের আলী খলিফাটলা) এলাকার বাসিন্দা এবং মো. খলিলুর রহমানের ছেলে।র্যাব সূত্রে জানা যায়, সিপিসি-১-এর একটি আভিযানিক দল নিয়মিত টহলের অংশ হিসেবে সদর উপজেলার দারিয়াপুর এলাকায় অবস্থান করছিল। এ সময় গোয়েন্দা তথ্যের মাধ্যমে তারা জানতে পারে, এক ব্যক্তি সিলেট থেকে গাঁজার চালান নিয়ে যাত্রীবেশে বাসযোগে চাঁপাইনবাবগঞ্জে আসছেন।তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা বিশ্বরোড মোড় এলাকায় অবস্থান নেন। পরে শিবগঞ্জ উপজেলার মনাকষা যাওয়ার উদ্দেশ্যে বাস থেকে নেমে হেঁটে যাওয়ার সময় সন্দেহভাজন জুয়েলকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার সঙ্গে থাকা একটি চটের বস্তা থেকে ৪টি পলিথিন প্যাকেটে মোট ৮ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল নিজেকে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত বলে স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে। তার বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে বাহিনী।উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামতসহ তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।র্যাব-৫, সিপিসি-১ জানিয়েছে, দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত