প্রিন্ট এর তারিখ : ০৮ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬
হক নার্সিংহোমে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, ৮ম শ্রেণী পাশ করেই পাওয়া যাবে চাকরি
মো: রাহিম হোসেন,, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:: ||
চাঁপাইনবাবগঞ্জের আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান 'হক নার্সিংহোম'-এ বিভিন্ন পদে দক্ষ ও অভিজ্ঞ জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে মোট ১১টি ক্যাটাগরিতে একাধিক শূন্য পদে যোগ্য প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। আগামী ১০ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা:বিজ্ঞপ্তি অনুযায়ী, রোগীদের উন্নত চিকিৎসা ও মানসম্মত সেবা নিশ্চিত করার লক্ষ্যে নিম্নবর্ণিত পদগুলোতে নিয়োগ দেওয়া হবে ১. মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব): পদ সংখ্যা ২ জন। যোগ্যতা: ডিপ্লোমা/ডিগ্রি ইন মেডিকেল টেকনোলজি (ল্যাব)। অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।২. মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি অ্যান্ড ইমেজিং): পদ সংখ্যা ১ জন। যোগ্যতা: ডিপ্লোমা/ডিগ্রি ইন মেডিকেল টেকনোলজি (রেডিওলজি অ্যান্ড ইমেজিং)।৩. মার্কেটিং অফিসার (পুরুষ): পদ সংখ্যা ১০ জন। যোগ্যতা: স্নাতক অথবা এইচএসসি পাস। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার থাকবে।৪. মেডিকেল অফিসার (মহিলা): পদ সংখ্যা ৮ জন। যোগ্যতা: স্নাতক অথবা এইচএসসি পাস।৫. ডিপ্লোমা ইন নার্সিং (মহিলা): পদ সংখ্যা ৮ জন। যোগ্যতা: ডিপ্লোমা ইন নার্সিং।৬. আল্ট্রাসনোগ্রাম সহকারী: পদ সংখ্যা ২ জন। যোগ্যতা: এইচএসসি সমমান (সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ হতে হবে)।৭. ডক্টর অ্যাটেনডেন্ট (মহিলা): পদ সংখ্যা ৬ জন। যোগ্যতা: এইচএসসি সমমান।৮. ব্লাড কালেকশন: পদ সংখ্যা ২ জন। যোগ্যতা: এসএসসি পাস (সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ)।৯. ওটি আয়া: পদ সংখ্যা ৪ জন। যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস (সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ)।১০. আয়া: পদ সংখ্যা ২ জন। যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস (সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ)।১১. নাইট গার্ড: পদ সংখ্যা ১ জন। যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ।আবেদনের শর্তাবলী ও বেতন:কর্তৃপক্ষ জানিয়েছে, সকল পদের ক্ষেত্রেই অভিজ্ঞ ও দক্ষ প্রার্থীদের নিয়োগে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।আবেদন প্রক্রিয়া:আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV)-র সাথে সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের (NID) ফটোকপি এবং অভিজ্ঞতা সনদ (যদি থাকে) সংযুক্ত করে আবেদন করতে হবে। আবেদনপত্রে যোগাযোগের জন্য অবশ্যই একটি সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।আবেদনের সময়সীমা ও যোগাযোগ:গত ৩০ জুন ২০২৬ তারিখ থেকে এই প্রতিষ্ঠানে সিভি জমা নেওয়া শুরু হয়েছে, যা আগামী ১০ জুলাই ২০২৬ ইং তারিখ পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।আবেদনকারীদের মধ্য থেকে যাছাই-বাছাই শেষে মৌখিক পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে মোবাইল ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। নিয়োগ সংক্রান্ত যেকোনো বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন এই নম্বরগুলোতে: ০১৩৩০-৫৮৭৮২২, ০১৩৩০-৫৮৭৮২৩।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত