প্রিন্ট এর তারিখ : ০৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন
মো: রাহিম হোসেন,, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:: ||
উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন, গাছের চারা ও ঋণের চেক বিতরণ এবং শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা প্রদান করা হয়।সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), চাঁপাইনবাবগঞ্জের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নরুল ইসলাম বুলবুল। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের কর্মকর্তারা।অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। এরপর স্বাগত বক্তব্য, পল্লী উন্নয়ন কার্যক্রমবিষয়ক ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন, সুফলভোগীদের অভিজ্ঞতা বিনিময় এবং অতিথিদের বক্তব্য অনুষ্ঠিত হয়। পরে নির্বাচিত সুফলভোগীদের মাঝে গাছের চারা ও ঋণের চেক বিতরণ করা হয়।স্বাগত বক্তব্যে বিআরডিবির উপ-পরিচালক আবু হাসান মো. সাঈদ বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে সরকারের বিভিন্ন কর্মসূচি সাধারণ মানুষের কাছে তুলে ধরাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালনের অন্যতম উদ্দেশ্য।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, খাল খনন, ব্যাপক বৃক্ষরোপণ, পরিবার কার্ডসহ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি গ্রামীণ অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি জাতীয় পল্লী উন্নয়ন দিবস সফল করতে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে রানীনগর কৃষক সমবায় সমিতি ও নামোগ্রাম মহিলা সমবায় সমিতিকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, সমবায় সমিতির সদস্য, জনপ্রতিনিধি, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত