প্রিন্ট এর তারিখ : ০৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬
নরসিংদীর শিবপুরে প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
মোঃ কামাল হোসেন প্রধান,, নরসিংদী প্রতিনিধি:: ||
উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, ক্ষুদ্রঋণের চেক এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
সোমবার (৬ জুলাই) বিকেলে শিবপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রথমে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ।
শিবপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতিনের সঞ্চালনায় সভায় ইউএনও ফারজানা ইয়াসমিন বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এবং মানুষের জীবনমান উন্নয়নে পল্লী উন্নয়ন কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। এ ক্ষেত্রে সরকারি বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে সবার সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
অনুষ্ঠানে শিবপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিআরডিবির সুবিধাভোগী সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিআরডিবির সুবিধাভোগীদের মাঝে ক্ষুদ্রঋণের চেক এবং বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত