প্রিন্ট এর তারিখ : ০৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬
পুলিশের অভিযানে কোটি টাকার হেরোইন উদ্ধার, সাবেক মেম্বারসহ ৪ জন আটক
মো: রাহিম হোসেন, , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:: ||
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে প্রায় ২ কেজি ৬৯৫ গ্রাম কথিত হেরোইন উদ্ধার এবং সাবেক ইউপি সদস্যসহ একই পরিবারের চারজনকে গ্রেফতার করা হয়েছে।রোববার (৫ জুলাই) দুপুর ২টার দিকে সদর মডেল থানার ফুলকুড়ি সিএনবি ঘাট এলাকার চরবাগডাঙ্গা ইউনিয়নের সাবেক মেম্বার মো. আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।গ্রেফতাররা হলেন মো. আব্দুর রহমান (৫৫), তার স্ত্রী মোছা. মাসিরুন বেগম (৫০), ছেলে মো. শুকুদ্দি (৩৪) এবং মো. মাসুদ রানা (১৮)।পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে গ্রেফতারদের হেফাজত থেকে ২ কেজি ৬৯৫ গ্রাম কথিত হেরোইন, ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১টি বাটন ফোন, ১টি স্বর্ণের আংটি, ৭টি রুপাসহ অন্যান্য ধাতুর আংটি, ১টি ডিজিটাল ওজন মেশিন, ১টি পাসপোর্ট, ১টি ডিভিআর, ১টি হিটিং বাল্ব, ১টি ফয়েল পেপার রোল, হেরোইন শুকানোর ১টি গামলা এবং মাদক বিক্রির ২৪ হাজার ৩২০ টাকা জব্দ করা হয়েছে।পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া আলামত জব্দ করে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে এবং গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত