প্রিন্ট এর তারিখ : ০৫ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬
শনিবার ছুটি ভেবে এইচএসসি পরীক্ষা মিস, কেন্দ্রে গিয়েও সুযোগ পেল না শাহনাজ
মো: রাহিম হোসেন, , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:: ||
সাপ্তাহিক ছুটির দিন শনিবার পরীক্ষা নেই এমন ধারণা থেকে নির্ধারিত সময়ে কেন্দ্রে উপস্থিত হতে না পারায় এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি চাঁপাইনবাবগঞ্জের এক শিক্ষার্থী। পরে কেন্দ্রে পৌঁছালেও নির্ধারিত সময় অতিক্রম করায় তাকে পরীক্ষা কক্ষে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীর নাম মোসা. শাহনাজ খাতুন। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দিয়াড় কলেজের শিক্ষার্থী। তার পরীক্ষা কেন্দ্র ছিল চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজ। রুটিন অনুযায়ী শনিবার বাংলা দ্বিতীয়পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।শাহনাজ খাতুন বলেন, শনিবার ছুটির দিন হওয়ায় তিনি ভেবেছিলেন সেদিন কোনো পরীক্ষা নেই। পরে পরীক্ষা থাকার বিষয়টি জানতে পেরে দ্রুত কেন্দ্রে ছুটে যান। কিন্তু দেরিতে পৌঁছানোর কারণে তাকে আর পরীক্ষা হলে প্রবেশ করতে দেওয়া হয়নি।তিনি বলেন, “আমি রুটিন ভালোভাবে দেখিনি। এটা আমারই ভুল। কিন্তু যেহেতু এমন ভুল হয়ে গেছে, তাই বিকল্প কোনো পদ্ধতিতে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।”এ বিষয়ে কেন্দ্র সচিব মো. আমানুল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।তবে কেন্দ্রের এক শিক্ষক জানান, শাহনাজ খাতুন পরীক্ষা শেষ হওয়ার প্রায় আধাঘণ্টা আগে কেন্দ্রে পৌঁছেছিলেন। পরীক্ষার নির্ধারিত নিয়ম অনুযায়ী এত দেরিতে আসায় তাকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত