প্রিন্ট এর তারিখ : ০৫ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬
গোপালগঞ্জে ৩৫০ শিক্ষার্থীর হাতে বিনামূল্যে স্কুল ড্রেস, শিক্ষানুরাগী টিপু সুলতানের উদ্যোগ
ছাইম খান, , টুঙ্গিপাড়া প্রতিনিধি:: ||
গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের চারটি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। শিক্ষানুরাগী মো. টিপু সুলতানের উদ্যোগে শনিবার (৪ জুলাই) দুপুরে হরিদাসপুরে তাঁর নিজ বাড়িতে এ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিদাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিনুর ইসলাম বুলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেস তুলে দেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবর।এ সময় আড়পাড়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, হরিদাসপুর সপ্তপল্লী উচ্চ বিদ্যালয়, হরিদাসপুর রয়েল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং ৩৪ নম্বর পূর্ব আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর মোট ৩৫০ জন শিক্ষার্থীর মাঝে নিজ নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম অনুযায়ী স্কুল ড্রেস বিতরণ করা হয়।প্রধান অতিথির বক্তব্যে ডা. কে. এম. বাবর বলেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব। সামান্য সহযোগিতাও একজন শিক্ষার্থীর শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠবে। তাই তাদের লেখাপড়ার পাশাপাশি মাদকসহ সব ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ অধ্যাপক এম. হাই, সদর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লেলিনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত