প্রিন্ট এর তারিখ : ০৫ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬
সীমান্তে বিজিবির অভিযান, ১.৬৪ লাখ টাকার ভারতীয় ট্যাবলেট উদ্ধার
নারায়ন চন্দ্র রায়, , দিনাজপুর প্রতিনিধি:: ||
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক ১ লাখ ৬৪ হাজার টাকা মূল্যের ২ হাজার ৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।শনিবার (৪ জুলাই) অচিন্তপুর বিওপির উদ্যোগে পরিচালিত মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে এসব ট্যাবলেট উদ্ধার করা হয়।বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অচিন্তপুর বিওপির একটি টহল দল উপজেলার চাপড়া গ্রামের চেয়ারম্যানপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা একটি পরিত্যক্ত প্যাকেট উদ্ধার করা হয়। পরে প্যাকেটটি তল্লাশি করে ভারতীয় উৎপাদিত ২ হাজার ৫০ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়।উদ্ধার হওয়া ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৬৪ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। তবে অভিযানের সময় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
স্থানীয়দের মতে, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবির ধারাবাহিক অভিযান ইতিবাচক ভূমিকা রাখছে। তারা এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত