প্রিন্ট এর তারিখ : ১৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬
আর্জেন্টিনার রোমাঞ্চকর জয়, কুড়িগ্রামে সমর্থকদের আনন্দ-উল্লাস
মাহাবুর রহমান, , ভুরুঙ্গামারী প্রতিনিধি:: ||
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দেকে ৩–২ গোলে হারিয়ে রাউন্ড অব ১৬ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। দলের এই রোমাঞ্চকর জয়ের পর কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলাজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।শনিবার ভোরে ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই উপজেলার বিভিন্ন এলাকা, বাজার ও পাড়ায় সমর্থকদের আনন্দ-উল্লাস শুরু হয়। কেউ “আর্জেন্টিনা, আর্জেন্টিনা” স্লোগান দেন, কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে বিজয়ের বার্তা ও শুভেচ্ছা পোস্ট করেন। অনেকেই প্রিয় দলের পতাকা হাতে নিয়ে ছবি তুলে উচ্ছ্বাস ভাগাভাগি করেন।সমর্থকদের মতে, ম্যাচটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শেষ মুহূর্তে জয় নিশ্চিত হওয়ায় তারা স্বস্তি ও আনন্দ অনুভব করেন। তারা আশা প্রকাশ করেন, বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলোতেও আর্জেন্টিনা একই ধারাবাহিকতা বজায় রেখে শিরোপার পথে এগিয়ে যাবে।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা জানান, ভুরুঙ্গামারীতে আর্জেন্টিনার সমর্থকের সংখ্যা অনেক বেশি হওয়ায় দলের প্রতিটি জয়ই এখানে উৎসবের আবহ তৈরি করে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ভোরের ম্যাচ হলেও অনেকেই জেগে থেকে খেলা উপভোগ করেন এবং জয়ের পর আনন্দে মেতে ওঠেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত