প্রিন্ট এর তারিখ : ০৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬
হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক
হবিগঞ্জ প্রতিনিধি, ||
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের খিলবামৈ গ্রাম থেকে রিম্পা চক্রবর্তী (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী বিধান চক্রবর্তীকে আটক করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে নিজ বসতঘরের একটি কক্ষে রিম্পা চক্রবর্তীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা বাহুবল মডেল থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।নিহতের পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। এদিকে বিধান চক্রবর্তীর দ্বিতীয় স্ত্রী লিপি চক্রবর্তী অভিযোগ করেন, ঘটনার আগের দিন তাকেও মারধর করা হয়েছিল। বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে।”পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত