প্রিন্ট এর তারিখ : ০৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬
ভুরুঙ্গামারীর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াতের নেতারা
মাহাবুর রহমান, , ভুরুঙ্গামারী প্রতিনিধি:: ||
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।সহায়তা বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে নগদ অর্থ তুলে দেন। এ সময় তারা ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে তাদের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, অগ্নিকাণ্ডে অনেক ব্যবসায়ী তাদের জীবিকার একমাত্র অবলম্বন হারিয়েছেন। মানবিক দায়িত্ববোধ থেকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। তারা জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।বক্তারা আরও বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যেন দ্রুত ব্যবসা পুনরায় চালু করে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সে লক্ষ্যেই এই সহযোগিতা দেওয়া হয়েছে।সহায়তা গ্রহণ শেষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অগ্নিকাণ্ডে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে। এই সহায়তা নতুন করে ঘুরে দাঁড়ানোর পথে তাদের কিছুটা সাহস ও প্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত