প্রিন্ট এর তারিখ : ০৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬
প্রশ্নপত্রের অনিয়মে ৪ জনের দায়িত্ব প্রত্যাহার, প্রশাসনের আশ্বাসে সন্তুষ্ট শিক্ষার্থীরা
মোঃ মিঠুন, , ঝালকাঠি প্রতিনিধি:: ||
ঝালকাঠির নলছিটিতে আলিম পরীক্ষায় প্রশ্নপত্র-সংক্রান্ত অনিয়মের অভিযোগে ক্ষতিগ্রস্ত ৬৫ জন নিয়মিত পরীক্ষার্থীর উত্তরপত্র বিশেষ মূল্যায়নের আশ্বাস দিয়েছে প্রশাসন। একই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট চারজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।শুক্রবার (৩ জুলাই) সকালে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা জড়ো হয়ে কুরআন মজীদ বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়ার দাবি জানান।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজভী আহমেদ সবুজ শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, দায়িত্বে অবহেলার সঙ্গে জড়িত চারজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি ৬৫ পরীক্ষার্থীর বিষয়টি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।ইউএনও আরও জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত ৬৫ পরীক্ষার্থীর উত্তরপত্র বিশেষ মূল্যায়ন (স্পেশাল ইভ্যালুয়েশন) করার আশ্বাস দিয়েছে।প্রশাসনের এ আশ্বাসের পর শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন। তবে পরীক্ষার্থীদের প্রাথমিক দাবি ছিল কুরআন মজীদ বিষয়ের পরীক্ষা পুনরায় আয়োজন করা।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত