প্রিন্ট এর তারিখ : ০৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬
নাসিরনগরে ইউপি চেয়ারম্যানের ক্ষমতা স্থগিত, দায়িত্বে প্যানেল চেয়ারম্যান
মোঃ শরীফ উদ্দিন, , নাসিরনগর প্রতিনিধি:: ||
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ১১ নম্বর পূর্বভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা সাময়িকভাবে স্থগিত করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে।জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী উত্থাপিত অভিযোগ এবং প্রশাসনিক পর্যালোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম সচল রাখা এবং জনগণকে নির্বিঘ্নে সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্যানেল চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করবেন।এ বিষয়ে উপজেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সরকারি আইন ও বিধিমালা অনুসরণ করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের চলমান সেবামূলক কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত