প্রিন্ট এর তারিখ : ০২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬
সুনামগঞ্জে হাওর উন্নয়ন ভাবনা, পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি
মোঃ মোশফিকুর রহমান স্বপন, , সুনামগঞ্জ ||
সুনামগঞ্জের হাওর, নদী, খাল, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ, কৃষি, মৎস্য এবং জীববৈচিত্র্য সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে 'হাওর উন্নয়ন ভাবনা' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি হলরুমে হাওর ও নদী রক্ষা আন্দোলনের সভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে এবং এসভিডিএস-এর নির্বাহী পরিচালক ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয়। শুরুতে স্বাগত বক্তব্য দেন অ্যালায়েন্স ফর গ্র্যাসরুটস আপরাইজিং ফর নেচার (AGUN)-এর প্রতিনিধি শহীদুল ইসলাম রেদুয়ান।আলোচনা সভায় বক্তব্য দেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের উপদেষ্টা ও হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সুখেন্দু সেন, উপদেষ্টা চিত্তরঞ্জন তালুকদার, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিল রহমান এবং পদ্মা এনজিওর নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান।বক্তারা বলেন, হাওরাঞ্চলের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নদী-খালের স্বাভাবিক প্রবাহ বজায় রাখা, জলাভূমি সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, কৃষি ও মৎস্যসম্পদের উন্নয়ন এবং পরিবেশবিনাশী কর্মকাণ্ড বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি। একই সঙ্গে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে দীর্ঘমেয়াদি ও বাস্তবসম্মত পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানে পরিবেশ রক্ষা আন্দোলন জেলা কমিটির সাধারণ সম্পাদক ফজলুল করিম সাইদ, সমাজকর্মী নেজাবুল ইসলাম, হাওর বাঁচাও আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আবু সাঈদ, জেলা কমিটির অর্থ সম্পাদক জিয়া উদ্দিন, বাপা জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, হাওর ও নদী রক্ষা আন্দোলনের কর্ণবাবু দাস, সাংগঠনিক সম্পাদক ইজাজুল হক চৌধুরী নাছিম, অধিকারের সমন্বয়ক আমিনুল ইসলাম, আলোকিত মানবিক সংগঠনের সভাপতি শাহরিয়ার হক নাবিল, সৃষ্টি যুব জাগরণ সংস্থার সভানেত্রী তৃঞ্চা আক্তার রুশনা, ইয়ুথ এন্ডিং হাঙ্গারের শবনম দ্দোজা জ্যোতিসহ বিভিন্ন পরিবেশবাদী, সামাজিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত