প্রিন্ট এর তারিখ : ০২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬
এইচএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির, ভূরুঙ্গামারীতে হেল্প ডেস্ক
মাহাবুর রহমান,, ভূরুঙ্গামারী প্রতিনিধি:: ||
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে হেল্প ডেস্ক স্থাপন করেছে ইসলামী ছাত্রশিবিরের ভূরুঙ্গামারী সরকারি কলেজ শাখা।বৃহস্পতিবার (২ জুলাই) সকাল থেকে পরীক্ষা কেন্দ্রের প্রবেশপথে পরিচালিত এ হেল্প ডেস্কে সংগঠনের নেতাকর্মীরা পরীক্ষার্থীদের কক্ষ শনাক্তকরণ, আসনবিন্যাস সম্পর্কে তথ্য প্রদান, প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং বিশুদ্ধ পানিসহ বিভিন্ন ধরনের সহযোগিতা করেন।সংগঠনের নেতারা জানান, পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যে পরীক্ষায় অংশ নিতে পারে, সেই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা জানান।পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, হেল্প ডেস্কের কারণে অনেক শিক্ষার্থী দ্রুত নিজেদের কক্ষ ও আসন খুঁজে পেয়েছে। এতে পরীক্ষার আগে অপ্রয়োজনীয় ভোগান্তি ও উদ্বেগ অনেকটাই কমেছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত