প্রিন্ট এর তারিখ : ০২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬
৪৭তম বিসিএসে কৃষি ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কুড়িগ্রামের সুরাইয়া বিনতে হাবীব
মোঃ মাজহারুল ইসলাম, , কুড়িগ্রাম প্রতিনিধি:: ||
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পশ্চিম কল্যাণ গ্রামের কৃতি সন্তান সুরাইয়া বিনতে হাবীব ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় কৃষি ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। সম্প্রতি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) চূড়ান্ত ফলাফল প্রকাশ করলে তিনি কৃষি ক্যাডারের জন্য সুপারিশপ্রাপ্ত হন।সুরাইয়া বিনতে হাবীবের পিতা ডা. মো. আহসান হাবীব এবং মাতা ডা. শাহেরা বানু। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে ফিশারিজ বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। শিক্ষাজীবনের ধারাবাহিক মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের স্বীকৃতি হিসেবে বিসিএস পরীক্ষায়ও তিনি সফলতা অর্জন করেছেন।পারিবারিক সূত্রে জানা গেছে, তার স্বামীও বিসিএস (কৃষি) ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।সুরাইয়ার এ সাফল্যে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ভাষ্য, তার এই অর্জন কুড়িগ্রামের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব সুরাইয়া তার উজ্জ্বল উদাহরণ।
তার এই সাফল্যে কুড়িগ্রামবাসী অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। পাশাপাশি দেশের কৃষি উন্নয়ন ও সরকারি সেবায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলেও আশা প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত