প্রিন্ট এর তারিখ : ০১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬
ভূরুঙ্গামারীতে সিসি রাস্তার ঢালাই কাজ উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ইসলাম
মাহাবুর রহমান, , ভূরুঙ্গামারী প্রতিনিধি:: ||
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আদর্শ মোড় থেকে প্রায় ২০০ মিটার সিসি (কংক্রিট) রাস্তার ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।বুধবার (১ জুলাই) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এলাকার সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম।এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে স্থানীয় বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ পোহাতে হতো। সিসি ঢালাই কাজ শেষ হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং শিক্ষার্থীসহ সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।স্থানীয় বাসিন্দারা উন্নয়নমূলক এ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজের গুণগত মান বজায় রেখে প্রকল্পটি সম্পন্ন করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত