প্রিন্ট এর তারিখ : ০১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬
দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচি শুরু, শহীদদের গণকবরে এনসিপির শ্রদ্ধা
মোঃ জয়নাল আবেদীন পারভেজ, , স্টাফ রিপোর্টার:: ||
পহেলা জুলাই উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির প্রথম দিনে রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত ১১৪ জন শহীদের গণকবরে দোয়া ও মোনাজাত করেছে।বুধবার অনুষ্ঠিত এ কর্মসূচিতে জুলাই আন্দোলনে নিহত শহীদ, আহত যোদ্ধা এবং আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার প্রতি শ্রদ্ধা জানানো হয়।এনসিপির পক্ষ থেকে জানানো হয়, ২০২৪ সালের ১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি শুরু হয়েছিল। সেই দিনটিকে স্মরণ করে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির সূচনা করা হয়েছে।কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।এ সময় বক্তারা গণহত্যার অভিযোগে দায়ীদের বিচার, রাষ্ট্রের বিভিন্ন ব্যবস্থার সংস্কার এবং গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত