প্রিন্ট এর তারিখ : ০১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬
কালিগঞ্জে মিথ্যা অভিযোগের প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন
এম ইদ্রিস আলী, , সাতক্ষীরা প্রতিনিধি:: ||
সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী।বুধবার (১ জুলাই) বেলা ১২টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৩০ জুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে জানতে পারেন যে, মথুরেশপুর ইউনিয়নে জামায়াত সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী খায়রুল বাসা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। ওই অভিযোগে তারসহ কয়েকজন নিরীহ ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।তিনি দাবি করেন, অভিযোগে উত্থাপিত সব তথ্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এসব অভিযোগের মাধ্যমে তাদের ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, তারা কোনো ধরনের জালিয়াতি, ষড়যন্ত্র বা অপপ্রচারের সঙ্গে জড়িত নন। অভিযোগের প্রতিটি বিষয় নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে যাচাই করার দাবি জানান তিনি।বক্তারা অভিযোগ করেন, ভিত্তিহীন এসব অভিযোগের কারণে তারা, তাদের পরিবার এবং সামাজিক ও ব্যবসায়িক মর্যাদা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি স্থানীয় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং সম্মানহানির আশঙ্কা তৈরি হয়েছে।তারা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, অভিযোগের সত্যতা তদন্তে প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। আর অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হলে সম্মানহানির বিষয়টি বিবেচনায় নিয়ে দায়ীদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত।সংবাদ সম্মেলনে সংবাদমাধ্যমের প্রতিও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং আইনের শাসনের ভিত্তিতে ন্যায়বিচার নিশ্চিত করা প্রয়োজন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শেখ আব্দুর রব, শেখ ওয়াহিদুজ্জামান, মো. রিপনুজ্জামান রিপন ও মাহবুবর রহমান।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত